সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিশ্বসেরা সাকিবের নতুন রেকর্ড | চ্যানেল খুলনা

বিশ্বসেরা সাকিবের নতুন রেকর্ড

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই নতুন রেকর্ড গড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেটে শিকার করেছেন তিনি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিবিয়ানদের বিপক্ষে কোনো বাংলাদেশির সেরা বোলিং ফিগার এটি।

এর আগেও তাপস বৈশ্যর সঙ্গে যৌথভাবে এই রেকর্ডটির মালিক ছিলেন সাকিব। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এর আগে দুজনেই ১৬ রানে ৪ উইকেট নিয়েছিলেন। তবে আজকের ম্যাচে সাকিব ভেঙে দিলেন আগের রেকর্ডকে। ৭ দশমিক ২ ওভার বোলিং করে ২ মেডেনসহ ৪ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।

সাকিবকে যোগ্য সঙ্গ দিয়েছেন অভিষিক্ত পেসার হাসান মাহমুদ। দুজনের বোলিং তোপে মাত্র ১২২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১২৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ ইনিংসের শুভ সূচনা করেছেন লিটন দাস ও অধিনায়ক তামিম ইকবাল। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৭ ওভারে বিনা উইকেটে ৩৭ রান। তামিম ২০ ও লিটন ১০ রানে ব্যাট করছেন।

সূত্র: ক্রিকইনফো

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

ড্র দিয়ে এশিয়ান গেমস শেষ বাংলাদেশের মেয়েদের

টি-টোয়েন্টিতে জ্যোতির উত্তরসূরি নাহিদা না মোস্তারি?

দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হারল বাংলাদেশ নারী ফুটবল দল

সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন বিশ্বসেরা রিবাকিনা

খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ প্যানেলের নিরঙ্কুশ জয়

ব্যালন ডি’অরে ষষ্ঠ মেক্সিকান কুইনোনেস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।