সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার থেকে তীব্র মাত্রায় শৈত্যপ্রবাহের শঙ্কা | চ্যানেল খুলনা

শুক্রবার থেকে তীব্র মাত্রায় শৈত্যপ্রবাহের শঙ্কা

মাঘের শুরুতেই দেশে হঠাৎ করে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। বইছে মৃদু শৈত্যপ্রবাহ, আছে ঘন কুয়াশা, তার ওপর আসছে বছরের প্রথম বৃষ্টিবলয়। ফলে শীতের তীব্রতা আরো বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী শুক্রবার (২২ জানুয়ারি) থেকে ফের দেশের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। ওই শৈত্যপ্রবাহ তীব্র মাত্রায় রূপ নেওয়ারও শঙ্কা রয়েছে।

অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাতে জানান, আকাশে মেঘ থাকায় সূর্যের আলো সরাসরি প্রবেশ করতে পারবে না, এ কারণে আগামী দুই দিন (বুধবার ও বৃহস্পতিবার) সারাদেশেই দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এ দুই দিন দেশের অনেক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির মাধ্যমে মেঘ কেটে গিয়ে শুক্রবার থেকে আবার দিনের তাপমাত্রা বেড়ে যাবে এবং রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। তখন ফের কিছু এলাকায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

শুক্রবার থেকে শুরু হতে যাওয়া সম্ভাব্য শৈত্যপ্রবাহ তীব্র মাত্রায় রূপ নিতে পারে কি না এমন প্রশ্নে তিনি জানান, এটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।