সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাতের আঁধারে সরকারি ভবন দখলের পাঁয়তারা | চ্যানেল খুলনা

রাতের আঁধারে সরকারি ভবন দখলের পাঁয়তারা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ১নং ওয়ার্ডের ধীপুর মোড় ও ধীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশ সংলগ্ন সিড স্টোর সরকারি একতলা ভবনটি রাতের আঁধারে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে।

৯ জানুয়ারি শনিবার রাত সাড়ে ১০টায় সরকারি মূল্যবান কোটি টাকার সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে ধীপুর গ্রামের সংঘবদ্ধ একটি সম্পত্তি আত্মসাৎকারী চক্র উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে থাকা সম্পত্তিটির ওপর নির্মিত প্রায় ৫০ বছর আগে নির্মিত ভোগদখলীয় ভবনটি ভেঙে ফেলে। দীর্ঘদিন যাবত বীজ সংরক্ষণ না করায় সেখানে কোনো মানুষ না থাকায় হতাহত হয়নি।

সোমবার সরেজমিন দেখা যায়, পুরাতন ভবনটি ভেঙে পড়ে রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, আবু হাওলাদার, সুমন হাওলাদার, তুলু শেখ, মালেক বেপারি, সাইজ উদ্দিন ঢালীদের নেতৃত্বে জামাই আবুল হোসেন, মাসুম শেখসহ ১০-১২ জনের একটি গ্রুপ হাতুড়ি দিয়ে ভবনের দক্ষিণ-পশ্চিম কর্নারের দেয়াল ভাঙলে পরে পুরো ভবনের ছাদসহ ভবনটি ধসে পড়ে।

উপজেলা কৃষি কর্মকতা জাহাঙ্গীর হোসেন জানান, ধীপুরে সরকারি সিড স্টোর ভবনটি রাতের আঁধারে একটি সংঘবদ্ধ চক্র ভেঙে ফেলেছে। ভবন ভাঙার ঘটনায় টঙ্গীবাড়ী থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগসহ সাধারণ ডায়েরি করা হয়েছে। দুষ্কৃতকারীদের নাম পেলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।