সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তাপমাত্রা নামতে পারে ৮ ডিগ্রিতে, শৈত্যপ্রবাহ চলবে আরও ২-৩ দিন | চ্যানেল খুলনা

তাপমাত্রা নামতে পারে ৮ ডিগ্রিতে, শৈত্যপ্রবাহ চলবে আরও ২-৩ দিন

খুলনাঞ্চলের কয়েকটি স্থানে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এটি আজ শনিবার সন্ধ্যা নাগাদ আরও অনেক এলাকায় ছড়িয়ে পড়তে পারে। শৈত্যপ্রবাহটি আরও তীব্রতা পেয়ে, অর্থাৎ তাপমাত্রা আরও কমে মাঝারি শৈত্যপ্রবাহে পরিণত হতে পারে। যা আগামী দুই থেকে তিন দিন এটি স্থায়ী হতে পারে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

খুলনা আবহাওয়া কার্যালয় সূত্রে জানা যায়, খুলনা বিভাগে চলতি শীত মৌসুমে গতকাল শুক্রবার সর্বনিম্ন ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। শনিবার (১৬ জানুয়ারি) খুলনা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর চুয়াডাঙ্গায় সর্বনিম্ন ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল রোববার থেকে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে আসতে পারে।

এ ব্যাপারে খুলনা আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ খুলনা গেজেটকে বলেন, ‘গেল সপ্তাহে আরব সাগর থেকে আসা জলীয় বাস্পপূর্ণ উষ্ণ বায়ু ও আকাশে মেঘ থাকার কারণে শীতের তীব্রতা অনেকটা কমে তাপমাত্রা বেড়ে গিয়েছিল। গত চার থেকে পাঁচদিন আগে সেই মেঘ সরে গেছে। আর সেই স্থানটি দখল করে নিয়েছে হিমালয় অঞ্চল দিয়ে বয়ে আসা শীতল বায়ুপ্রবাহ। ফলে শীতের তীব্রতা বেড়েই চলছে। এটি দু-তিন দিন স্থায়ী হতে পারে। এসময় সর্বনিম্ন তাপমাত্রা আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। তারপর আস্তে আস্তে তাপমাত্রা বেড়ে আবার শীতের তীব্রতা কমে আসবে।’

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।