সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৩৭৫ জন ভূমিহীন ও গৃহহীনদের ঘর উদ্বোধনের অপেক্ষায় | চ্যানেল খুলনা

মুজিব শতবর্ষ উপলক্ষে

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৩৭৫ জন ভূমিহীন ও গৃহহীনদের ঘর উদ্বোধনের অপেক্ষায়

পিরোজপুর প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জেলায় ৩শ’ ৭৫ জন ভূমিহীন ও গৃহহীনদের মাথা গোঁজার ঠাই হিসেবে সরকারি খাস জমিতে এসব ঘর নির্মাণের সকল কার্যক্রম প্রায় শেষ পর্যায়ের পর এখন শুধুমাত্র রংয়ের কাজ বাকী রয়েছে। খুব শিগগিরই সেসব ঘরগুলো উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।

‘আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’- এ প্রতিপাদ্য বাস্তবায়নে পিরোজপুর জেলায় হতদরিদ্র গৃহহীন মানুষের জন্য বিনামূল্যে সরকারী ব্যবস্থাপনায় তৈরি হয়েছে সুন্দর সাজানো স্বপ্নের নীড়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলায় ৩শ’ ৭৫ জন ভূমিহীন ও গৃহহীন প্রতিজনের জন্য দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা বাড়ি ২ শতাংশ জমির ওপর নির্মান করা হয়েছে। দুই কক্ষবিশিষ্ট এসব প্রতিটি আধা-পাকা ঘরের নির্মাণ ব্যয় হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা।
সবগুলো গৃহ সরকার নির্ধারিত একই নকশায় সম্পন্ন করা হয়েছে। রান্না ঘর সংযুক্ত টয়লেটসহ অন্যান্য সুযোগ-সুবিধা থাকছে এসব গৃহে। গৃহ নির্মাণের এসব কাজ তদারকি করছে জেলা ও উপজেলা প্রশাসন।

এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা বলেন, মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশেকে গৃহহীন মুক্ত ও ভূমিহীন মুক্ত ঘোষনা করার কার্যক্রম গ্রহণ করেছেন। সে লক্ষ্যে পিরোজপুর জেলা প্রশাসকের নির্দেশনায় আমরা উপজেলায় পর্যায় কাজ করছি । কাউখালী উপজেলায় আমরা প্রথম পর্যায় ৫০টি ঘর বরাদ্দ পেয়েছি এবং দ্বিতীয় পর্যায়ে বরাদ্দ পেয়েছি ৬০টি ঘর। মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২৩ তারিখে যে প্রথম পর্যায়ের ঘরগুলো উদ্বোধণ করবেন সে লক্ষ্যে আমাদের কাউখালী উপজেলায় প্রথম পার্যায়ের বরাদ্দকৃত ৫০টি ঘরের নির্মান কাজ প্রায় সমাপ্তির পথে। আমরা আশারাখি ইনশাআল্লাহ নির্ধারিত সময়ের মধ্যে আমরা উপকার ভোগীদের কাছে হস্তান্তর করতে সক্ষম হবো।
এ ব্যাপারে পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন বলেন, মুজিব শতবর্ষে সকল গৃহহীন ও ভূমিহীন ব্যাক্তিদেরকে গৃহ প্রদান কার্যক্রমের জন্য মাননীয় প্রধানমন্ত্রী অঙ্গীকার ব্যক্ত করেছেন । সে আলোকে পিরোজপুর জেলায় আমরা দুইটি পর্যায়ে ১১৭৫টি ঘর নির্মানের কাজ শুরু করেছি। আগামী ২৩ জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী প্রথম পর্যায়ের ৩৭৫টি ঘর উদ্বোধন করবেন। আমাদের ইতি মধ্যে ৩৭৫টি ঘর সম্পন্ন হয়ে গিয়েছে এবং ৮০০টি ঘরের কাজ আগামী ফেব্রুয়ারী মাসের মধ্যে সম্পন্ন হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।