সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা | চ্যানেল খুলনা

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা

বসুরহাটে আলোচিত আওয়ামী লীগের আবদুল কাদের মির্জা বেসরকারিভাবে মেয়র পদে বিজয়ী হয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম জানান, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবদুল কাদের মির্জা ১০ হাজার ৭৩৮ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন।

তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী এক হাজার ৭৭৮ ভোট পেয়েছেন।
নানা কারণে দেশব্যাপী আলোচিত নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

এরআগে, সকাল ৮টা থেকে পৌরসভার ৯ কেন্দ্রে একযোগে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন শুরু হয়েছে। বিরতিহীনভাবে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

প্রসঙ্গত, নানা কারণে আলোচিত নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের নির্বাচনী এলাকা হওয়ায় সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে বসুরহাট পৌরসভা।

১৯৯০ সালে প্রতিষ্ঠিত বসুরহাট পৌরসভার মোট জনসংখ্যা প্রায় ৪০ হাজার। ভোটার সংখ্যা ২১ হাজার ১১৫ জন। যার মধ্যে নারী ভোটার ১০ হাজার ৪৯৪ জন, পুরুষ ভোটার ১০ হাজার ৬২১ জন ।

বসুরহাট পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী, জামাত সমর্থিত স্বতন্ত্র মেয়র প্রার্থী মোশারফ হোসেনসহ ৩ জন, কাউন্সিলর পদে ২৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭ জনসহ মোট ৩৫ জন প্রার্থী একে অন্যের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কলেজছাত্রী

কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা

খানাখন্দে ভরা পাবনা শহরের রাস্তা, দ্রুত সংস্কার দাবি নগরবাসীর

আজ টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পাওয়ার টিলার সংঘর্ষে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।