সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাটে ৬৯ তম হাজী সম্মেলন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

বাগেরহাটে ৬৯ তম হাজী সম্মেলন অনুষ্ঠিত

চুলকাঠি প্রতিনিধিঃ বাগেরহাট সদর উপজেলার হাজী কল্যাণ সংস্থার উদ্যোগে রাখালগাছি ইউনিয়নের সুগন্ধি ঢালীপাড়া নুর জামে মসজিদে ৬৯ তম হাজী সম্মেলন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শনিবার সকাল ১০ টায় আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল মাবুদ সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট কেন্দ্রীয় মসজিদের ইমাম আলহাজ্ব রুহুল আমিন সাহেব,বাগেরহাট সদর উপজেলা হাজী কল্যাণ সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আশরাফ ঢালী, রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু শামিম আছনু, হযরত মাওলানা মিজানুর রহমান জিহাদী, আলহাজ্ব হযরত মাওলানা মুফতি ফেরদাউস,আলহাজ্ব মোস্তফা জামান, এম এম ট্রাভেলস এন্ড ট্যুরসের স্বত্বাধিকারী সৈয়দ জাহিদ ইমাম মাসুম, আলহাজ্ব শরিফুল ইসলাম সহ রাখালগাছি ইউনিয়ন এর সকল হাজিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তাকওয়াভিত্তিক জীবনযাপন সম্পর্কে আলোচনা ছাড়াও বর্তমান সময়ে সমগ্র বিশ্বে করোনাভাইরাস মহামারী থেকে মুক্তি কামনা করে দোয়া করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।