সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
অজয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি ছিলেন না কাজলের বাবা | চ্যানেল খুলনা

অজয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি ছিলেন না কাজলের বাবা

বলিউড সেনসেশন কাজল এখন সুখের সংসার করছেন অজয় দেবগনের সঙ্গে। কাজল যখন জনপ্রিয়তার তুঙ্গে তখনই বিয়ের সিদ্ধান্ত নেন। দুজনে গাঁটছড়া বাঁধেন ১৯৯৯ সালে।

কিন্তু কাজলের বাবা, পরিচালক সোমু মুখোপাধ্যায় মেয়েকে অজয়ের হাতে তুলে দিতে রাজি ছিলেন না। তবে সেই সময় কাজলের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন মা তনুজা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন কাজল নিজেই। এ অভিনেত্রী বলেন, মাত্র ২৪ বছরে আমার বিয়ে করাটা মেনে নিতে পারছিলেন না বাবা। তিনি বলেছিলেন, বিয়ের আগে আমার আরও কাজ করা উচিত। কিন্তু সেই সময় মা আমাকে সমর্থন করেছিলেন। আমার মনের কথা শুনতে বলেছিলেন। আমার সৌভাগ্য যে সেই সময় বাবা ছাড়া পরিবারের সবাই আমার পাশে দাঁড়িয়েছিলেন। তাই আমি আমার ইচ্ছামতো কাজটা করতে পেরেছিলাম।

অজয়কে বিয়ের পর কাজলের বাবা চার দিন তার সঙ্গে কথা বলেননি। নিজের সিদ্ধান্তে অনড় থেকেছিলেন তিনি।

প্রসঙ্গত, ১৫ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে কাজলের ছবি ‘ত্রিভঙ্গ’। সেখানে এক ওড়িশি নৃত্যশিল্পীর চরিত্রে দেখা যাবে কাজলকে। তিন প্রজন্মের সম্পর্কের টানাপোড়েন নিয়ে তৈরি এই ছবি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’

ককরোচদের আন্দোলনে সালমান খানের সমর্থন

ঢাকায় স্থগিত হওয়া অনুপম রায়ের কনসার্ট হবে ১ আগস্ট

স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী

প্রথম দিনেই প্রায় ৫০০ কোটি আয় ‘দ্য ওডিসি’র

আবারও বিয়ে করছেন পরী, ঠেকাতে পারলেন না হ্যারি কেইন!

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।