সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাংবাদিক মানিক সাহার ১৭ তম মৃত্যুবার্ষিকী পালন কেইউজে'র | চ্যানেল খুলনা

সাংবাদিক মানিক সাহার ১৭ তম মৃত্যুবার্ষিকী পালন কেইউজে’র

খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মানিক চন্দ্র সাহার ১৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)। শুক্রবার সকাল সাড়ে দশটায় ইউনিয়ন কার্যালয় চত্বরে ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মুন্সি মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সাধারণ সম্পাদক সাঈয়েদুজ্জামান সম্রাটের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়নের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, হুমায়ুন কবির, মহেন্দ্র নাথ সেন, সাবেক সাধারন সম্পাদক মোজাম্মেল হক হাওলাদার, মল্লিক সুধাংশু, মোঃ শাহ আলম, দেবব্রত রায়, সুনীল দাস, আসাদুজ্জামান রিয়াজ, কৌশিক দে বাপী, রকিবউদ্দীন পান্নু, আলমগীর হান্নান, মানিক সাহা ছোট ভাই প্রদীপ সাহা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, আব্দুস সাত্তার, উত্তম কুমার সরকার, দিলীপ বর্মন, রিতা রানী, হাসানুর রহমান তানজির, শেখ জাহিদ হোসেন, আমিরুল ইসলাম বাবু, এ সময়ে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। স্মরণসভার পূর্বে শহীদ স্মৃতিস্তম্ভ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। সভার শুরুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। -খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

পবিত্র ঈদুল আযহার পূর্বেই সাংবাদিকদের সকল বকেয়া পরিশোধের দাবি এমইউজের

১৬ বছর পর বন্ধের দিন-ক্ষণেই ফিরছে চ্যানেল ওয়ান

খুলনা প্রেসক্লাব নির্বাচন: ১৫ পদে ৮৫ প্রার্থীর মনোনয়ন জমা

লেবাননে ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক নিহত

খুমেক হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় এমইউজে ও বিএফইউজে নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও ক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।