সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে জমি বিক্রি ৫ শতাধিক পরিবারে খাদ্য সহায়তা দিয়েছিলেন টিপু | চ্যানেল খুলনা

চিতলমারীতে জমি বিক্রি ৫ শতাধিক পরিবারে খাদ্য সহায়তা দিয়েছিলেন টিপু

চিতলমারী প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে করোনা কালিন সময়ের লকডাউন পরিস্থিতিতে নিজের জমি বিক্রি করে একাধিকবার ৩ নং হিজলা ইউনিয়নের ৫ শতাধিক কর্মহীন অসহায় পরিবারে খাদ্য সহায়তা প্রদান করেছেন উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহ্বায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ নাজমুল হক টিপু। এ ছাড়াও করোনা পরিস্থিতিতে এলাকার বিভিন্ন ব্যক্তিদের ধান কেটে দেওয়া, অসহায় নারীদের ঈদবস্ত্র প্রদান, ইউনিয়নের সকল মসজিদের ঈমামদের পাঞ্জাবি-পাজামা প্রদান করেছেন। এছাড়াও তিনি সব সময়ই এলাকার মানুষের বিপদে-আপদে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে যাচ্ছেন।

স্থানীয়রা জানান, মোঃ নাজমুল হক টিপু এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়নসহ দলীয় কর্মকা-ে বিশেষ ভাবে ভূমিকা রেখে চলেছেন। করোনা পরিস্থিতিতে ৩ নং হিজলা ইউনিয়নের কর্মহীন দরিদ্র ৫ শতাধিক পরিবারের হাতে বিভিন্ন সময় খাদ্য সহায়তা তুলে দিয়েছেন। এ ছাড়াও বিভিন্ন সময় ইউনিয়নবাসীকে ঈদ বস্ত্র ও শীত বস্ত্র প্রদান করেছেন। আমরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাজমুল হক টিপুকে চেয়াম্যান হিসেবে দেখতে চাই।
এ ব্যপারে উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ নাজমুল হক টিপু জানান, এলাকাবাসীর দাবীতে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বচানে ৩ নং হিজলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তিনি আরো বলেন, ‘আমি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে অবহেলিত হিজলা ইউনিয়নের রাস্তা ঘাট উন্নয়ন, ইউনিয়ন পরিষদের সকল সেবা ইউনিয়নবাসীর দ্বোরগোড়ায় পৌঁছে দেব। হিজলা ইউনিয়ন হবে মাদক ও মেকারমুক্ত ডিজিটাল ইউনিয়ন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।