সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
গোপনেও সিলেট আসতে পারলেন না মামুনুল | চ্যানেল খুলনা

গোপনেও সিলেট আসতে পারলেন না মামুনুল

সিলেটে ওয়াজ মাহফিলে গোপনেও আসতে পারলেন না হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক। পুলিশি বাধার মুখে পণ্ড হলো তাকে প্রধান অতিথি করে আয়োজিত ওয়াজ মাহফিল।

বুধবার (১৩ জানুয়ারি) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর শাহী ঈদগাহ ময়দানে ওয়াজ মাহফিলে বক্তৃতা করার কথা ছিল।

আয়োজকরাও তথ্য গোপন রাখতে ব্যানার-ফেস্টুন করেননি, নেননি পুলিশের অনুমতি। বিষয়টি গোপন থাকেনি পুলিশ প্রশাসনে। ফলে আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটার আশঙ্কায় ওয়াজ মাহফিলে বয়ান দিতে আসতে দেওয়া হয়নি হেফাজতে ইসলামের এই নেতাকে। তার আগমনের খবরে নড়েচড়ে বসে পুলিশ। রাস্তায় মোড়ে মোড়ে তল্লাশি চালানো হয় চেকপোস্ট বসিয়ে।

তবে স্থানীয় সূত্র জানায়, মাওলানা মামুনুল হককে মঞ্চে উঠার আগেই মাহফিল স্থল থেকে ফিরিয়ে দেয় প্রশাসন। এ ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাওলানা মামুনুল হক।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বাংলানিউজকে বলেন, মামুনুল হক আসার খবরটি গোপন তথ্যে জানতে পেরে আমরা পথে পথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাই। তবে সিলেটে কোথাও তার উপস্থিতি আমরা পাইনি। এছাড়া আয়োজকরাও প্রশাসনের অনুমতি নেয়নি, এমনকি ওয়াজ মাহফিলে ব্যানারও করেন তারা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলা তরুণী মাইলস্টোনের ছাত্রী নয়, থানায় জিডি

রাজশাহীতে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার

নকল করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সঙ্গে পুলিশের সংঘর্ষ: ১০০ জনের বিরুদ্ধে মামলা

বিয়ে করতে এসে গ্রেপ্তার মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি

ধর্ষণচেষ্টার পর গলা কেটে শিশু হত্যা : একমাত্র আসামির মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।