সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল নসিমনে থাকা ৬ নির্মাণ শ্রমিকের | চ্যানেল খুলনা

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল নসিমনে থাকা ৬ নির্মাণ শ্রমিকের

ঝিনাইদহের শৈলকূপায় ট্রাকের ধাক্কায় নসিমনে থাকা ৬ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪ জন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মদনডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রামচন্দ্রপুর ক্যাম্প ইনচার্জ এসআই শামিম।

এসআই শামিম যুগান্তরকে জানান, ঝিনাইদহের দিক থেকে একটি ট্রাক মদনাডাঙ্গা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি নির্মাণ শ্রমিকবাহী নসিমনকে ধাক্কা দেয়। এতে নসিমনটি প্রায় ২০০ গজ দূরে গিয়ে ছিটকে পড়ে। এ সময় নসিমনে থাকা নির্মাণ শ্রমিকরাও নসিমন থেকে ছিটকে পড়েন।

জানা গেছে, নসিমনের উপর একটি ঢালাই মেশিন ছিল। ট্রাকের ধাক্কায় সেটি গিয়ে পড়ে ওই নির্মাণ শ্রমিকদের উপর। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হন। আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই ঝিনাইদহ সদর উপজেলার বাসিন্দা।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কলেজছাত্রী

কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা

খানাখন্দে ভরা পাবনা শহরের রাস্তা, দ্রুত সংস্কার দাবি নগরবাসীর

আজ টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পাওয়ার টিলার সংঘর্ষে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।