সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কাউখালীতে ৫০ ভূমিহীন পরিবারের স্বপ্ন পূরন হচ্ছে সরকারি পাকা ঘর পেয়ে | চ্যানেল খুলনা

কাউখালীতে ৫০ ভূমিহীন পরিবারের স্বপ্ন পূরন হচ্ছে সরকারি পাকা ঘর পেয়ে

পিরোজপুর প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৫০ জন ভূমিহীন ও গৃহহীনদের বসবাস করার জন্য সরকারি খাস জমিতে ঘর নির্মাণের কাজ শেষের পথে।

‘আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই প্রতিপাদ্য বাস্তবায়নে কাউখালী উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ৫০টি পরিবার ২ কক্ষ বিশিষ্ট সেমিপাকা বাড়ি পাচ্ছেন।

সোমবার সকালে গৃহ নির্মাণ কর্মসুচী প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাউখালী উপজেলার ২নং ইউনিয়নের আমরাজুড়ী আবসন, ৩নং সদর ইউনিয়নের জয়কুল আবাসন, ৪নং চিরাপাড়া ইউনিয়নের চিরাপাড়া ভুমিহীন গ্রামে ৫০ জন ভূমিহীন ও গৃহহীনদের ২ শতাংশ জমি দিয়ে ঘর তৈরি করে দেয়া হচ্ছে। দুই কক্ষবিশিষ্ট প্রতিটি আধাপাকা ঘরের নির্মাণ ব্যয় হচ্ছে ১ লাখ ৭১ হাজার টাকা।
সবগুলো বাড়ি সরকার নির্ধারিত একই নকশায় হচ্ছে। রান্নাঘর সংযুক্ত টয়লেটসহ অন্যান্য সুবিধা থাকছে এসব বাড়িতে। গৃহ নির্মাণের ওই সব কাজ তদারকি করছে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ।

আমরাজুড়ী ইউনিয়নের মাগুরা গ্রামের সুফিয়া বেগম বলেন, বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা ঘর দিছে, ঘর পেয়ে খুব খুশি আমি। কান্নাজড়িত কণ্ঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দুহাত তুলে দোয়া করেন তিনি।

এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা বলেন, মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ উপজেলায় ৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ কাজ শেষের দিকে । আগামী ২০ জানুয়ারির মধ্যে এসব ঘরের কাজ সম্পন্ন করে হস্তান্তর করা হবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার

শিক্ষানুরাগী সৈয়দা রাহেলা বেগমের মৃত্যুবার্ষিকী কাল

কুষ্টিয়ায় পীর হত্যায় নেতাকর্মীদের আসামি করাকে ‘ষড়যন্ত্র’ বলছে জামায়াত

জুরাছড়িতে নৌকাডুবি, নারী-শিশুসহ ১১ জনকে উদ্ধার করল সেনাবাহিনী

জ্বালানি তেল মজুত করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

ব্যবসায়ীর বাড়ি থেকে সাড়ে ৫ হাজার লিটার তেল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।