সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কাউখালীতে বঙ্গবন্ধুর ৪৯ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামীলীগের আলোচনা সভা | চ্যানেল খুলনা

কাউখালীতে বঙ্গবন্ধুর ৪৯ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামীলীগের আলোচনা সভা

পিরোজপুর প্রতিনিধি: পিরোজুপরের কাউখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৯ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকালে কাউখালী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উত্তর বাজার দলীয় কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস শহীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সুনীল কুন্ডু, সহ সভাপতি কামরুজ্জামান মিঠু, সহ সভাপতি মাহমুদ খান খোকন, সহ সভাপতি জাকির হোসেন দুলাল, সাধারন সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, যুবলীগ নেতা পলাশ সিকদার, শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক মি. প্রদীপ কিশোর হালদার, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শেখ নিয়াজ আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল খান প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন সহ দপ্তর সম্পাদক মোঃ সোহাগ তালুকদার। আলোচনার শুরুতে প্রথমে পবিত্র কুরআন তেলাওয়াত করেন উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক আঃ ছালাম খান, গীতা পাঠ করেন আমরাজুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখর হালদার।

সভায় বক্তারা বলেন, ১০ জানুয়ারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যে বাংলার বিজয়ের পূর্ণতা লাভ করে। বিধস্ত বাংলার অবকাঠামো ও অর্থনীতি পুনরুজ্জীবিত করে একটি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। তাই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।