সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শরণখোলায় প্রায়ত দুই ছাত্র নেতার স্বরনে সভা | চ্যানেল খুলনা

শরণখোলায় প্রায়ত দুই ছাত্র নেতার স্বরনে সভা

বাগেরহাট: বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ মনিরুজ্জামান বাদলের ২৯তম শাহাদাৎ বার্ষিকী ও শরণখোলা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবুল হাসান মীরের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠিত এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে ।
৯, জানুয়ারী (শনিবার) সকাল ১০ টায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে একটি শোক র‌্যালী রায়েন্দা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারস্থ মনিরুজ্জামান বাদলের ও হাসান মীরের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদ মিনার চত্বরে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম জীবনের সভাপতিত্বে ও শরীফ খাইরুল ইসলামের সঞ্চালনায় স্মরণ সভায়, প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট-৪ আসনের এমপি এ্যাড আমিরুল আলম মিলন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ.এম বদিউজ্জামান সোহাগ, শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত। এ সময় শহীদ মনিরুজ্জামান বাদল ও মো. হাসান মীরের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আজমল হোসেন মুক্তা, সাবেক ছাত্রনেতা ও জেলা আওয়ামী লীগের সদস্য এম সাইফুল ইসলাম খোকন, শ্রমিকলীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, বাংলাদেশ ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ইমরান শেখ।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা এম.এ রশিদ আকন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম.এ খালেক খাঁন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান তালুকদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান মিলন, রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান বাদল জোমাদ্দার, সাধারণ সম্পাদক জালাল আহমেদ রুমী, ধানসাগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপু বিশ্বাস, খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সর্দার। পরে মনিরুজ্জামান বাদল ও হাসান মীরের রুহের মাগফেরাত কামনা করে এক দোয়া অনুষ্ঠিত হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।