সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
স্ত্রীকে ঘরে ‘আটকে রেখে’ কলেজশিক্ষকের আত্মহত্যা | চ্যানেল খুলনা

স্ত্রীকে ঘরে ‘আটকে রেখে’ কলেজশিক্ষকের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মৃনাল কান্তি দাস (৪৫) নামে এক কলেজশিক্ষক আত্মহত্যা করেছেন।

উপজেলার আলমনগর এলাকায় শুক্রবার রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে।

মৃনালের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মতুরাপুর গ্রামে। তিনি আশুগঞ্জ ফিরোজ মিয়া সরকারি মহাবিদ্যালের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন।

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আলমনগর এলাকায় ফরিদ খন্দকারের বাড়ির তৃতীয় তলায় স্ত্রীকে নিয়ে ভাড়ায় থাকতেন মৃনাল। শুক্রবার রাতের খাবার শেষে তার স্ত্রী ঘুমাতে যান। এ সময় স্ত্রীর রুমের দরজা বাইরে থেকে আটকিয়ে মৃনাল পাশের রুমে চলে যান।

শনিবার সকালে স্ত্রী ঘুম থেকে উঠে বাইরে থেকে দরজা আটকানো বুঝতে পেরে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের ফোন করেন। পরে বিষয়টি পুলিশকেও জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে মৃনালকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।

মৃনালের আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে সহকর্মীরা জানিয়েছেন, মৃনাল দাম্পত্য জীবনে সুখী ছিলেন না। স্ত্রীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ যুগান্তরকে জানান, আত্মহত্যার কারণ জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কলেজছাত্রী

কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা

খানাখন্দে ভরা পাবনা শহরের রাস্তা, দ্রুত সংস্কার দাবি নগরবাসীর

আজ টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পাওয়ার টিলার সংঘর্ষে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।