সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শরণখোলায় পিস্তল সহ কৃষক আটক! | চ্যানেল খুলনা

শরণখোলায় পিস্তল সহ কৃষক আটক!

বাগেরহাটের শরণখোলায় র‌্যাবের বিশেষ অভিযানে মোঃ ফারুক হোসেন সেপাই (৫১) নামের এক কৃষককে আটক করেছে র‌্যাব। ৮ জানুয়ারী (শুক্রবার) বিকেলে উপজেলার আমড়াগাছিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে র‌্যাব-৬ এর একটি দল। র‌্যাবের হাতে আটক হওয়া ওই কৃষক উপজেলার উত্তর আমড়াগাছিয়া গ্রামের বাসিন্দা মৃতঃ এনামুল হক সেপাইর ছেলে।
র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা র‌্যাব-৬ এর ডিএডি মোঃ বাজিউজ্জামানের নেতৃত্বে একটি দল ফারুক সেপাইর বাড়িতে অভিযান চালায়। এসময় তার বসত ঘরে তল্লাশী চালিয়ে একটি নাইন এমএম বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি, একটি মোবাইল ফোন সহ নগদ ১১৪০ টাকা উদ্দার করে র‌্যাব। পরে তাকে আটক করে শরণখোলা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। তবে কৃষক ফারুক সেপাইয়ের মেয়ে তাহেরা আক্তার বলেন, আমাদের সাথে প্রতিবেশী শাহবাজ খাঁন ও নুরজাহান বেগম সহ দীর্ঘদিন ধরে জমিজমা সক্রান্ত বিরোধ থাকায় প্রতিপক্ষরা সুপরিকল্পিত ভাবে ফাঁসিয়ে দিয়েছেন।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান জানান, এ ঘটনায় ডিএডি বাজিউজ্জামান বাদী হয়ে ফারুক সেপাইয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।