সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শেয়ালে খাচ্ছিল ভারসম্যহীন বৃদ্ধের মৃতদেহ! | চ্যানেল খুলনা

শেয়ালে খাচ্ছিল ভারসম্যহীন বৃদ্ধের মৃতদেহ!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার একটি ধান ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির(৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শেয়ালে লাশ টানাহেঁচড়া করছিল দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। শুক্রবার দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের সড়কের পাশে খৈরাটি নামক স্থানে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, লাশ দেখে তারা সনাক্ত করেছে ওই ব্যক্তি প্রায় একমাস আগ থেকে এই এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করতেন। কাউকে কিছু না বলে এখানে সেখানে অবস্থান করতো। গত দুই দিন ধরে তাকে আর পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার রাত ১২টার পর ধানক্ষেতে গিয়ে দেখা যায়, কয়েকটি শেয়াল একটি লাশ নিয়ে টানাহেঁচড়া করছে। এ সময় থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এটি একটি অপমৃত্যু।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।