সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় কাঠ ব্যবসায়ীকে বেঁধে নগদ অর্থ ও ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগে আটক-১  | চ্যানেল খুলনা

পাইকগাছায় কাঠ ব্যবসায়ীকে বেঁধে নগদ অর্থ ও ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগে আটক-১ 

পাইকগাছা: পাইকগাছায় কাঠ ব্যবসায়ীকে বেঁধে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে সংঘবদ্ধ একটি দস্যু দল। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ একজনকে আটক করে মোবাইল উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
অভিযোগে জানা যায়, গড়ইখালী ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের লিয়াকত মোড়লের ছেলে রকিবুল ইসলামের ছেলে রনি একজন কাঠ ব্যবসায়ী। তিনি বরিশাল থেকে ট্রলারযোগে বিভিন্ন প্রজাতির ১শ মণ লগ কাঠ ক্রয় করে ৭০ মণ কাঠ বিক্রি করে। বাকী ৩০ মণ কাঠ বিক্রির জন্য কুমখালী অচিন্ত কুমার মন্ডলের বাড়ীর সামনে নদীর কিনারায় ট্রলারটি বেধে রাখে। বুধবার রাত সাড়ে ৪টার দিকে সংঘবদ্ধ দস্যু দলটি রকিবুল ইসলাম রনিকে বেঁধে রেখে এবং মৃত্যুর ভয় দেখিয়ে কাঠ বিক্রির ১ লাখ ১০ হাজার ৭১০ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় রকিবুল ইসলাম বাদী হয়ে পাইকগাছা থানায় এজাহার দাখিল করলে পাইকগাছা থানা পুলিশ আল-মদিনা মার্কেট থেকে আব্দুল্লাহ গাইন-কে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
ওসি এজাজ শফী জানান, এ ঘটনায় একজন আটক রয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

দিঘলিয়ায় বন্দুক ও নগদ টাকাসহ যুবক আটক

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।