সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পিরোজপুরের কাউখালীতে ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট | চ্যানেল খুলনা

পিরোজপুরের কাউখালীতে ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সন্ধ্যা, কচা ও কালী গঙ্গা নদী এলাকায় যৌথভাবে অভিযান চালিয়ে এ জাল জব্দ করে কাউখালী উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ডের সদস্যরা।
এসময় কোষ্ট গার্ডের কন্টিজেন্ট কমান্ডার মোঃ স্বপন বলেন, প্রতিদিনের মত আমরা অভিযান চালিয়ে বেওয়ারিশ অবৈধ কারেন্ট জাল জব্দ করি এবং পুড়িয়ে ধ্বংস করি আমাদের এ অভিযান সরকারের মৎস সম্পদ রক্ষা করার জন্য অব্যাহত থাকবে।
এবিষয় কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভুষন পাল জানান, আমরা এই করোনা ভাইরাসের ভিতরেও সরকারের মৎস সম্পদ রক্ষা করার জন্য সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার, পাঙ্গাশিয়া ও বেকুটিয়া এলাকায় সন্ধ্যা ,কচা নদী ও নেছারাবাদের কিছু এলাকায় কোষ্ট গার্ড ও মৎস অধিদপ্তরের যৌথ অভিযান চালানো হয়। আজকের যে অবৈধ জাল গুলো পুড়িয়ে ফেলা হয়েছিল সেগুলো সম্পূর্ন প্রায় নতুন।
এসময় প্রায় ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১৬ লক্ষ টাকা। পরে উপজেলার খাদ্য গোডাউন সংলগ্ন নদীর পাড়ে জব্দ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।