সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সুন্দর ঠোঁটের জন্য ঘরে তৈরি করুন লিপবাম | চ্যানেল খুলনা

সুন্দর ঠোঁটের জন্য ঘরে তৈরি করুন লিপবাম

শীতকালে রুক্ষ-শুষ্ক আবহাওয়ার কারণে হাত-পায়ের ত্বকের পাশাপাশি ঠোঁটেও ফাটে। ঠোঁট ত্বক ভালো রাখতে আমরা লিপবাম ব্যবহার করি। তবে কেমিক্যাল যুক্ত লিপ বাম ব্যবহারের ফলে অনেক সময় ঠোঁট কালো হয়ে যায় ও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে।

তাই ঘরেই তৈরি করতে পারেন লিপবাম। আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন লিপবাম-

লিপবাম তৈরির পদ্ধতি

দুই চামচ নারিকেল তেল, এক চা চামচ শিয়া বাটার, এক চামচ মধু, আধা চামচ বিট পাউডার, এসেনশিয়াল অয়েল এবং এক চামচ ক্যাস্টর অয়েল নিন।

এবার একটি প্যানে নারিকেল তেল, শিয়া বাটার এবং ক্যাস্টর অয়েল গরম করে মিশিয়ে নিন। এই মিশ্রণটিতে মধু, বিট পাউডার এবং এসেনশিয়াল অয়েল দিন। একটি ছোট কৌটায় বা জারে রাখুন। তার পর এটি ফ্রিজে রাখুন। এই লিপবাম ব্যবহার করতে পারেন।

উপকারিতা

ঘরের তৈরি লিপবাম ঠোঁটে আর্দ্রতা বজায় রাখে। নারিকেল তেল ফাটা ঠোঁটকে ময়েশ্চারাইজ করতে সহায়তা করে। ক্যাস্টর অয়েল এবং শিয়া বাটার শুকনো ঠোঁট ঠিক করে। এসেনশিয়াল অয়েল ঠোঁটের ফোলাভাব কমায়। বিট পাউন্ডার ঠোঁটে গোলাপি রঙ দেয়।

তথ্যসূত্র: বোল্ডস্কাই

https://channelkhulna.tv/

লাইফস্টাইল আরও সংবাদ

ত্বকের বলিরেখা কমাতে উপকারী যেসব তেল

ত্বক তৈলাক্ত, শুষ্ক না স্পর্শকাতর? ঘরে বসেই পরীক্ষা করুন

ঘরের ধুলাবালি থেকে অ্যালার্জি ? সতর্ক থাকবেন যেভাবে

সামনে বিয়ে? ত্বকের যত্নে যে ভুলগুলো করবেন না

অ্যালোভেরা জেল সরাসরি ত্বকে লাগানো কি ঠিক?

কাজে বেরোনোর সময় শিশুর কান্নাকাটি শুরু? মেনে চলুন কিছু কৌশল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।