সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় বাসচাপায় ব্যবসায়ী নিহত | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় বাসচাপায় ব্যবসায়ী নিহত

খুলনার ডুমুরিয়া উপজেলার বালিয়াখালী এলাকায় বাসচাপায় বিল্লাল হোসেন শিকদার (৩২) নামে এক বালু ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিল্লাল ঝিনাইদহ সদর উপজেলার রহমান শিকদারের ছেলে।
খর্নিয়া হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, বটিয়াঘাটার কৈয়া বাজার এলাকায় বালুর ব্যবসা করতেন বিল্লাল। সকালে মোটরসাইকেলে করে চুকনগর যাচ্ছিলেন তিনি। পথে বালিয়াখালী এলাকায় পৌঁছালে খুলনাগামী একটা বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, ঘাতক বাসটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন

খুলনায় সোমবার থেকে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

খুলনায় বন্ধুদের বিরোধে প্রাণ গেল সাব্বিরের, আহত ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।