সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছায় মৎস্য লীজ ঘেরের বাঁধ কেটে দখল:কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন | চ্যানেল খুলনা

পাইকগাছায় মৎস্য লীজ ঘেরের বাঁধ কেটে দখল:কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন

পাইকগাছা : পাইকগাছার পল্লীতে রাতের আধারে মৎস্য লীজ ঘেরের ভেড়ি বাঁধ কেটে দখলের অভিযোগ পাওয়া গেছে। ফলে ঘের মালিক মহিত কুমারের কয়েক লক্ষ টাকার মাছের ক্ষতিসাধন হয়েছে। বাঁধ কাটার বিষয়ে পাইকগাছা থানায় অভিযোগ দিয়েছে ঘের মালিক মহিত কুমার।
অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার চাঁদখালী ইউপির কৈয়াছিটিবুনিয়া মৌজার এস এ খতিয়ান নং ১,১১,২৫ দাগ নং ২৮০,২৬১,২৬৪/১৮১ সহ বি আর এস খতিয়ান নং ২১৭,২০৫,২৯০,১৭৩ দাগ নং ২২৩,১৮৫ সহ অন্যান্য দাগে মোট ১৯ বিঘার মৎস্য ঘের দীর্ঘদিন যাবত করে আসছে মহিত কুমার। পূর্ব শত্রুতার জেরে গত ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার গভীর রাতে ভাড়াটিয়া লোক নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মহিতের স্বত্ব দখলীয় মৎস্য লীজ ঘেরের বাঁধ কেটে দিয়ে টপে নতুন ছাড়া হরিনা বাগদা ও চিংড়ি পোনা প্রতিপক্ষ ফনিন্দ্র নাথের ঘেরের সাথে এক করে নেয় এবং মহিতের ঘেরে মজুত করে রাখা বাগদা,গলদা ও সাদা মাছ মেরে নেয় ফনিন্দ্র গং।

ঘের মালিক মহিত কুমার বলেন, রাতের আধারে আমার ঘেরে মজুদ করে রাখা মাছ মেরে নিয়ে গেছে ফনিন্দ্র গং। ফলে আমার প্রায় দু-লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
বাঁধ কাটার বিষয়ে অভিযুক্ত তাপস কুমার বলেন, আমাদের জমি আমরা বাঁধ কেটে দখলে নিয়েছি।

এ বিষয়ে এ এস আই রোকনুজ্জামান বলেন থানায় অভিযোগ পেয়ে আমি সরজমিনে ঘটনার সত্যতার অনুসন্ধানে যেয়ে ঘটনার সত্যতা পায়। অভিযোগের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।