সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে বীর মুক্তিযোদ্ধা বাবর আলী’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন | চ্যানেল খুলনা

মোল্লাহাটে বীর মুক্তিযোদ্ধা বাবর আলী’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে বীর মুক্তিযোদ্ধা বাবর আলী মীর(৮৫) ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া-ইন্নাইলাহি রাজিউন। শুক্রবার রাত ১০ টায় খুলনার শেখ আবুনাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার গপিনাথপুর গ্রামে। তিনি দীর্ঘদিন যাবত মোল্লাহাটের দারিয়ালা গ্রামে পরিবার সহ বসবাস করতেন। শনিবার যোহর বাদ তার জানাযা কুলিয়া পাঁকা জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয় এবং কুলিয়া পাঁকা মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি এক পুত্র ও চার কন্যা ও নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা বাবর আলী’র জানাযার নামাজ ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদান কালে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ওসমান হামিদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদউল্লাহ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শেখ সিরাজুল ইসলাম ছিনু, বীর মুক্তিযোদ্ধা মোল্লা বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোল্লা আবুল হোসেন, উপ-পুলিশ পরিদর্শক মুরাদ কাজী ,প্রেসক্লাব মোল্লাহাটের প্রচার সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন প্রমূখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু

ফকিরহাটে কৃষক দল নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ২

ফকিরহাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

ফকিরহাটে চিংড়ির রেনু পোনার সংকট চরমে শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।