সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
এবার ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে হামলা | চ্যানেল খুলনা

এবার ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে হামলা

কুষ্টিয়া শহর ও কুমারখালীর পর এবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে হামলার ঘটনা ঘটেছে। এতে ম্যুরালের এক পাশে ভেঙে গেছে।

শুক্রবার বিকাল ৪টার দিকে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় স্থাপিত ম্যুরালে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নুর আলম (৪২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক নুর আলম পীরগঞ্জ পৌর শহরের রঘুনাথপুর মহল্লার ওহিদুলের ছেলে।

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, নুর আলম বঙ্গবন্ধুর ম্যুরালটি ইট দিয়ে আঘাত করে। এতে ম্যুরালের একটি অংশ ভেঙে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নুর আলমকে আটক করা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ঘটনাস্থল পরির্দশন করেছেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম ও সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, ঘটনাটি দুঃখজনক। তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।