সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছার নতুন বছরের শুরুতে কোমলমতি শিক্ষার্থীদের নতুন বই বিতরণ | চ্যানেল খুলনা

পাইকগাছার নতুন বছরের শুরুতে কোমলমতি শিক্ষার্থীদের নতুন বই বিতরণ

পাইকগাছার উপজেলায় নতুন বছরের শুরুতে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি যুগান্তকারী পদক্ষেপ। সে অনুযায়ী নতুন বছরের শুরুতে  বছরের প্রথম দিনেই দেশব্যাপী বই উৎসব উদযাপিত হয়েছে। পাইকগাছা উপজেলার ৬নং লস্কর ইউনিয়নের বিদ্যালয়গুলোতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নতুন বই কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেন অত্র ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও থানা পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক এবং লক্ষীখোলা কলেজিয়েট স্কুলের সুযোগ্য সভাপতি জনাব কে এম আরিফুজ্জামান (তুহিন) সহ সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অপরদিকে শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ” মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার বই বিতরণ করা হয়েছে। দেলুটি ইউপিতে বীরেন্দ্র নাথ মেমোরিয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বই উৎসবে সভাপতিত্ব করেন ইউপি সদস্য ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রবীন্দ্র নাথ মন্ডল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলুটি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত)রিপন কুমার মন্ডল, প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র মন্ডল, শিক্ষক সুরেশ্বর মল্লিক, অংকিতা রায়, বনলতা মল্লিক।  সকল প্রাইমারি স্কুলের ছাত্র-ছাত্রীরা ও ছাত্র-ছাত্রী পিতা-মাতা ও সংশ্লিষ্ট স্কুলের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।