সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোড়েলগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধীর জমি প্রভাবশালীদের দখলে | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধীর জমি প্রভাবশালীদের দখলে

বাগেরহাট : “জন্ম থেকে জলছি মাগো, তোমার এ ভাঙ্গা সংসারে” তার পরেও আবার প্রভাবশালীদের দখলে পৈত্তিক জমি। বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন দৃষ্টিপ্রতিবন্ধীর পরিবার।

এমন এক দৃষ্টিপ্রতিবন্ধী বাগেরহাটের মোড়েলগঞ্জের বর্ষিবাওয়া গ্রামের সাহেব হাওলাদার(৩৬)। অভাব অনটনের সংসার ৪ সদস্য’র পরিবার। পিতা দিনমজুর আব্দুল কুদ্দুস হাওলাদার।

দুটি ছেলেই দৃষ্টিপ্রতিবন্ধী, সাহেব হাওলাদার(৩৬), আসাদুল হাওলাদার(২৩) মেয়ে নাজমুুন নেছা খুলনা খানজাহান আলী ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্রী। অভাবের সংসারে কোনমতে দিনাতিপাত করতে হয় তাদের। এতো কষ্টের মধ্যেও এলাকার প্রভাবশালী মন্টু হাওলাদার ওরফে সিদ্দিক ৬ বছর পূর্বে তার লোকজন নিয়ে বেদখল করে নিয়েছে তাদের ৬৬ শতক বিলীন জমি।
এ বিষয়ে প্রতিবন্ধী সাহেবের মাতা সাহেরা বেগম প্রভাবশালী মন্টু হাওলাদারের বিরুদ্ধে মোড়েলগঞ্জ থানা, স্থানীয় সংসদ সদস্য’র বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। ন্যায় বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন প্রতিবন্ধীর পরিবার।
দৃষ্টি প্রতিবন্ধী সাহেব হাওলাদার বলেন, জন্ম থেকে যার দুঃখে ভরা জীবন, তার কথা আর কি শুনবেন। নানা বাড়ি থেকে মায়ের প্রাপ্ত ৬৬ শতক জমি বেদখল করে নিয়েছে এলাকার প্রভাবশালী মহল। স্থানীয় নেতা, চেয়ারম্যানের কাছে বিচার দিয়েও কিছুই করতে পারছেনা তাদের। ওদের ভয়ে কেউ মুখ খুলে কথা বলার সাহস পায়না।

এ সর্ম্পকে রামচন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, প্রতিবন্ধী সাহেবের জমির বিষয়টি স্থানীয়ভাবে বসাবসির চেষ্টা চলছে। তবে প্রতিপক্ষ একটু ঘারত্যাড়া।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীর অভিযোগের প্রেক্ষিতে উভয় পক্ষকে ফয়সালা না হওয়া পর্যন্ত জমিতে চাষাবাদের জন্য নিষেধ করা হয়েছে। তবে শীঘ্রই সমাধান হতে পারে বলে তিনি জানান।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।