সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান' ৫ লক্ষ টাকা জরিমানাসহ জেল | চ্যানেল খুলনা

মাগুরায় ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান’ ৫ লক্ষ টাকা জরিমানাসহ জেল

মাগুরা প্রতিনিধিঃ মাগুরা সদর উপজেলার বাগবাড়িয়া এলাকায় ৫স্টার ব্রিক্সের মালিক মোঃ হারুন-অর রশিদকে ৫ লক্ষ টাকা জারিমানা ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, লাইসেন্স ছাড়া অবৈধভাবে ইট প্রস্তুত, কাঠ পোড়ানো, কৃষি জমির মাটিকাটা সহ বিভিন্ন অপরাধে জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল ইমরান বুধবার সন্ধ্যায় ইট ভাটায় অভিযান চালিয়ে এ আদেশ দেন। আদেশের পরপরই আটককৃত ভাটা মালিক হারুন অর রশিদকে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে বিকেলে ভ্রাম্যমান আদালত ওই ভাটায় গিয়ে পোড়ানোর উদ্দেশ্যে রাখা কাঠ জব্দ করে ও ফায়ার সার্ভিসের মাধ্যমে ভাটা ভিজিয়ে বন্ধ করে দেয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।