সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
টয়লেটে যাওয়ার কথা বলে প্রেমিকের হাত ধরে নববধূ উধাও | চ্যানেল খুলনা

টয়লেটে যাওয়ার কথা বলে প্রেমিকের হাত ধরে নববধূ উধাও

বরগুনার তালতলীতে টয়লেটে যাওয়ার কথা বলে বিয়ের ১৮ দিন পর প্রেমিকের হাত ধরে ইতি রানী (১৮) নামে এক গৃহবধূ উধাও হয়েছে।

মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মালিপাড়া এলাকার শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যায় ইতি রানী।

পরিবার সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া এলাকার অসীম শীলের মেয়ে ইতি রানীর সঙ্গে বরগুনার তালতলী উপজেলার মালিপাড়া এলাকার ঝন্টু কর্মকারের ছেলে সুজন কর্মকারের বিয়ে হয়।

বিয়ের পরও ইতি রানী আগের প্রেমিকের সঙ্গে লুকিয়ে মোবাইলে কথা বলে। মঙ্গলবার রাত ১১টার দিকে প্রেমিক মেসেজ করে আমি আসতেছি। এরপর রাতে টয়লেটের কথা বলে ইতি রানী বাহিরে বের হয়ে যায়। অনেক সময় হলেও ঘরে ফিরে না আসলে খোঁজাখুঁজি করা হয়।

একপর্যায়ে ঘরে থাকা মোবাইল ফোনের মেসেজের সূত্র ধরে জানা যায়, প্রেমিকের হাত ধরে পালিয়েছে। পালিয়ে যাওয়ার সময় ঘরে থাকা নগদ ৯৬ হাজার টাকা, তিন ভরি স্বর্ণসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

এ ঘটনায় ছেলের মা ঝর্ণা রানী কর্মকার বাদী হয়ে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য থানায় জিডি করেন।

তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

১৭ ঘণ্টা পর গভীর রাতে দাফন মানিক পশারীর, কবর খুঁড়লেন পরিবারের নারীরা

চলন্ত বাসে নারীকে ধর্ষণ, চালক-সহকারীসহ তিনজনের যাবজ্জীবন

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, জুনে সতর্ক করেছিল ফায়ার সার্ভিস

দেড় কেজি গাঁজাসহ ২০ মামলার আসামি শিল্পী বেগম গ্রেপ্তার

স্বামী হারানোর তিন বছর পর নতুন জীবন, নতুন বাবা পেল শিশু রায়হান

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে ডিপি ওয়ার্ল্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।