সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রেসক্লাবে বিএনপির সমাবেশ ঘিরে নেতাকর্মীদের লাঠিপেটা পুলিশের | চ্যানেল খুলনা

প্রেসক্লাবে বিএনপির সমাবেশ ঘিরে নেতাকর্মীদের লাঠিপেটা পুলিশের

বিএনপির ‘গণতন্ত্র হত্যা দিবসের’ সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ শেষে এখন সমাবেশ চলছে। বুধবার সকাল সাড়ে ১০টায় এ সমাবেশ শুরু হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তি আজ। দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করছে বিএনপি। একাদশ সংসদ নির্বাচন বাতিল ও পুনর্নির্বাচনের দাবিতে দিনটিতে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি পালন করছে দলটি।

এ দিন সকাল সাড়ে ১০টা থেকেই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে এসে জড়ো হন।

সমাবেশকে ঘিরে প্রেসক্লাবের আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

সকাল ১০টা ৫০ মিনিটে সচিবালয়ের পশ্চিম সড়ক হয়ে বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে চাইলে পুলিশ বাধা দেয়। নেতাকর্মীরা বাধা অতিক্রম করে এগোতে চাইলে পুলিশ তাদের ওপর চড়াও হয়। পুলিশকে এ সময় বিএনপির নেতাকর্মীদের লাঠিপেটা করতে দেখা যায়।

এক পর্যায়ে বিএনপির নেতা-কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা চারদিকে ছোটাছুটি শুরু করেন।

শিল্পকলা একাডেমির সামনেও নেতাকর্মীদের পুলিশ লাঠিপেটা করেছে করেছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি যুগান্তরকে বলেন, সকালে প্রেসক্লাবের সামনে সমাবেশস্থলে যাওয়ার পথে আশেপাশের এলাকায় পুলিশি বাধার মুখে পড়েছে নেতাকর্মীরা। বাধা অতিক্রম করে যেতে চাইলে তাদেরকে লাঠিচার্জ করেছে পুলিশ।

তবে পুলিশের রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার এস এম শামীম বলেছেন, জনগণের জানমালের নিরাপত্তায় এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য যারা বিশৃঙ্খল তাদের শৃঙ্খলাবদ্ধ হতে বলেছি। এর বাইরে কিছুই হয়নি।

https://channelkhulna.tv/

রাজধানী আরও সংবাদ

ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চ, জাবের-আম্মারসহ আহত কয়েকজন

‘ফ্যামিলি কার্ড’ চালুসহ ৯ প্রধান প্রতিশ্রুতি বিএনপির ইশতেহারে

যমুনা এলাকায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কোনো আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার হয়নি: পুলিশ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনস্থাপন করা হবে: তারেক রহমান

শিশুদের কান ধরে ওঠবস করানোর ভিডিও ভাইরাল: নিন্দার মুখে ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ

মোছাব্বির হত্যায় গ্রেপ্তার দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।