সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কয়রার মহেশ্বরী পুরে অবৈধ শুটকি ডিপো উচ্ছেদ | চ্যানেল খুলনা

কয়রার মহেশ্বরী পুরে অবৈধ শুটকি ডিপো উচ্ছেদ

কয়রা প্রতিনিধিঃ কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের শেখেরটেক এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে উঠা ১০ টি অবৈধ শুটকি ডিপো উচ্ছেদ করা হয়েছে। সুন্দরবন থেকে এক শ্রেনীর অসাধু জেলেরা বিষ প্রয়োগ করে মাছ শিকার করে এ সকল অবৈধ শুটকি ডিপোতে রাতের আধারে মাছ শুকায় এমন অভিযোগের ভিত্তিতে এ সকল অবৈধ শুটকির ডিপো উচ্ছেদ করা হয়। গতকাল শনিবার সকাল ১০ টায় কয়রা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের সহকারি বনসংরক্ষক (এসিএফ) মোঃআবুসালেহ,কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল বাহারাম,নলিয়ান স্টেশন কর্মকর্তা শেখ মোঃআনিছুররহমান, বানিয়াখালী স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল, খুলনা রেঞ্জের স্মার্ট টিমলিডার মোঃনাসির উদ্দিন, কাশিয়াবাদ স্টেশনের সহযোগি স্টেশন কর্মকর্তা আঃহাকিম, সিএমসির কোষাধাক্ষ্য মোঃরিয়াছাদ আলী, হায়াতখালী বন টহলফাঁড়ির ও সিছানারঞ্জন পাল, ভ্রমরখালী বন টহলফাঁড়ির ও সিমিজানুর রহমান খান সহ বনবিভাগের বিভিন্ন স্টেশন ও টহলফাঁড়ির স্টাফ, সিএমসির সদস্য ও সিপিজি সদস্য বৃন্দ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।