সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রাফির দামাল ছবিতে সিয়ামের নায়িকা সুমি | চ্যানেল খুলনা

রাফির দামাল ছবিতে সিয়ামের নায়িকা সুমি

ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘দামাল’। ছবিটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা রায়হান রাফি। উত্তরবঙ্গের সৈয়দপুর ও পার্বতীপুরে অর্ধ মাসেরও বেশি সময় ধরে দৃশ্য ধারণ হয়েছে ছবিটির। এবার সরাসরি ময়দান থেকে যুদ্ধের দৃশ্য ‘দেখানো’র জন্যই ঢাকা থেকে সাড়ে তিন’শ কিলোমিটার দূরে উড়ে গেছে ‘দামাল’ টিম।

এই ছবিতে অন্যতম চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ। এছাড়াও শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম, শাহনাজ সুমি ও সৈয়দ নাজমুস সাকিব ছবিতে অভিনয় করছেন। সম্প্রতি দেশের একটি শীর্ষ গণমাধ্যমের খবরে বলা হয় ছবিতে সিয়ামের বিপরীতে বিদ্যা সিনহা মিম অভিনয় করছেন। আদতে তা নয়, সিয়ামের বিপরীতে এই ছবিতে দেখা যাবে শাহনাজ সুমি।

সুমি এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন গণমাধ্যমের কাছে। তিনি বলেন, ‘হ্যাঁ, এখানে সিয়ামের বিপরীতে আমি অভিনয় করছি। যদিও সেভাবে বলা যায় না, এটি একটি মুক্তিযুদ্ধকেন্দ্রিক সিনেমা। জানা গেছে, ছবিটিতে বিদ্যা সিনহা মিম শরীফুল রাজের বিপরীতে অভিনয় করছেন। সুমি ৪ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত টানা ছিলেন সেখানে।
উল্লেখ্য, অভিনেত্রী শাহনাজ সুমি। ‘চ্যানেল আই সেরা নাচিয়ে’র সিজন থ্রিতে সেরা দশে ছিলেন তিনি। সে সময়েই শোবিজে পথচলা শুরু করেন তিনি। এরপর নাটক ও বিজ্ঞাপনের অভিজ্ঞতা নিয়ে যুক্ত হন সিনেমায়। মুক্তি পেয়েছে সুমি অভিনীত ‘ইতি, তোমারই ঢাকা’। মুক্তির অপেক্ষায় আছে গিয়াস উদ্দীন সেলিমের ‘পাপ-পূণ্য’। এরই মাঝে সুমি যুক্ত হলেন রায়হান রাফীর সিনেমা ‘দামাল’ – এ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

এআই দিয়ে আপত্তিকর ভিডিও তৈরি ও ছড়ানো অপরাধ: মেহজাবীন

৬০ বছর বয়সে বাবা হওয়ার ইচ্ছা সালমান খানের

‘ব্রেকিং ব্যাড’ তারকা আরজে মিটের মৃত্যু, শোকে ভেঙে পড়লেন সহশিল্পীরা

নিউ ইয়র্কের রাতে পুরস্কার হাতে রাফী-তমা-মাহি-মিথিলার উদযাপন

অফ-শোল্ডার টপসে নতুন লুকে নজর কাড়লেন সাদিয়া আয়মান

‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’, ওমরাহ শেষে কেয়া পায়েল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।