সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় "ফুড-ইউ" চাইনিজ রেষ্টুরেন্টের উদ্বোধন করেছেন এমপি' সাইফুজ্জামান শিখর | চ্যানেল খুলনা

মাগুরায় “ফুড-ইউ” চাইনিজ রেষ্টুরেন্টের উদ্বোধন করেছেন এমপি’ সাইফুজ্জামান শিখর

মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলা শহরের জেটিসি সড়কে অবস্থিত নবগঙ্গা নদীর পাড় ঘেষে শেখ কামাল সেতুকে দৃশ্যমান করে মনোরম পরিবেশে উদ্বোধন হলো ফাস্টফুড ও চাইনিজ রেস্টুরেন্ট “ ফুড ইউ ’’। ৫ বন্ধুর নতুন কিছু করার স্বপ্ন থেকেই এ আয়োজন বলে জানান আয়োজকরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ফিতা ও কেক কেটে এবং দোয়ার মাধ্যমে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর এ রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করেন।

আয়োজকরা জানান- নিজ শহরে নতুন কিছু করার আগ্রহ নিয়েই নিলয় শংকর সাহা, গোলাম মুক্তাদির রিয়াদ, হিমিকা পারভীন নুপুর, মেহেদী হাসান পিয়াল ও দিব্ন্দুে বিশ্বাস গড়ে তুলেছেন এ চাইনিজ রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট থেকে নবগঙ্গা নদীর বিকেল ও সন্ধ্যার চমৎকার নৈসর্গ উপভোগ করার মাধ্যমে ফাস্ট ফুড ও চাইনিজ খাবারের জন্য এখানে অত্যন্ত চমৎকার আয়োজন করা হয়েছে।

রেষ্টুরেন্ট কতৃপক্ষ দাবী করেন এখানে বন্ধুত্বপূর্ণ সেবার মাধ্যমে গ্রাহকদের চাহিদা পূরণ করতে আমরা সচেষ্ট থাকবো। সেইসঙ্গে শিশুদের জন্য রয়েছে পৃথক খেলার জায়গা ফলে এ জায়গাটি হবে পরিবারের জন্য সুন্দর বিনোদনের মাধ্যম। অতিথিবৃন্দ প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন। এবং মনোরম পরিবেশে খাবার গ্রহনসহ প্রাকৃতিক সৌন্দর্যময় পরিবেশ উপভোগ করার কথা ব্যক্ত করেন।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।