সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে স্বেচ্ছাসেবক লীগের ৩নং ওয়ার্ড শাখার পুর্নাঙ্গ কমিটি ঘোষণা | চ্যানেল খুলনা

ফকিরহাটে স্বেচ্ছাসেবক লীগের ৩নং ওয়ার্ড শাখার পুর্নাঙ্গ কমিটি ঘোষণা

ফকিরহাট প্রতিনিধি: ফকিরহাটে সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ৩নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলার কাঁঠালতলা স্কুল মাঠ প্রাংঙ্গনে সম্মেলনের উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ ইমরুল হাসান। স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ ফারুক হোসেনের সভাপতিত্বে ও মোঃ দাঊদ ও শেখ মঈন উদ্দিনের সঞ্চালনায় ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের
আহ্বায়ক শেখ মোস্তাফিজুর রহমান সোহেল। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান শিরীনা আক্তার কিসলু,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক ও শেখ মোস্তাহিদ সুজা। ফকিরহাট সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমরেশ রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব কাজি বেলাল সাঈদ সহ এ সময় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও কাঁঠালতলা গ্রামের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। সম্মেলনে শেখ গোলাম আলীকে সভাপতি ও শেখ শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এ সময় নতুন নেতৃত্বের হাতে তুলে দেয়া হয় ৩৫ সদস্যের পুর্নাঙ্গ কমিটি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।