সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কেডিএর কারণে পিছিয়ে যাচ্ছে খুলনার উন্নয়ন: কেসিসি মেয়র | চ্যানেল খুলনা

কেডিএর কারণে পিছিয়ে যাচ্ছে খুলনার উন্নয়ন: কেসিসি মেয়র

খুলনা: খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) কারণে খুলনার উন্নয়ন পিছিয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন তালুকদার আব্দুল খালেক।

মহানগরীর রাস্তাঘাট, ফুটপাত, ব্রিজ-কালভার্ট, পয়ঃনিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ২২ খালের অবৈধ দখলদারদের উচ্ছেদসহ খুলনার সার্বিক উন্নয়ন নিয়ে খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বরাদ্দের অর্থ পাওয়ার পরও বছরের পর বছর কেডিএ সেই প্রকল্প বাস্তবায়ন করছে না। তাদের তৈরি করা রাস্তা-ঘাট, বাস টার্মিনাল সংস্কার করছে না। খুলনার মানুষ মনে করছে, সব সিটি করপোরেশনের ব্যর্থতা। আসলে তা নয়। কেডিএর কারণেই খুলনার অনেক উন্নয়ন পিছিয়ে যাচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকলে ও আগামী ছয়মাসের মধ্যে উন্নয়ন প্রকল্পগুলোর কাজ শুরু না হলে খুলনার স্বার্থে খুলনাবাসীকে সাথে নিয়ে আন্দোলন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনর রশিদ, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, নব নির্বাচিত সভাপতি এসএম জাহিদ হোসেন, কেসিসির প্যানেল মেয়র মো. আমিনুল ইসলাম মুন্না, মো. আলী আকবর টিপু ও মেমরী সুফিয়া রহমান শুনু, প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।