সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তৈরি করুন মজাদার মোরগ পোলাও | চ্যানেল খুলনা

তৈরি করুন মজাদার মোরগ পোলাও

সাপ্তাহিক ছুটির দিনগুলো উৎসব হয়ে আসে প্রতিটি ঘরেই। বেশিরভাগ বাড়িতেই কিছু স্পেশাল খাবার তৈরি করা হয়।

অনেক সময় আবার ভাবতে হয় কী রান্না হবে, কোন খাবারটি সবাই পছন্দ করে খাবে এতো ভাবনার দরকার নাই। এই সপ্তাহে তৈরি করুন দারুণ মজাদার মোরগ পোলাও। আইটেমটি ছোট-বড় সবাই পছন্দ করবে, আর রান্না করাও বেশ সহজ।
উপকরণ
হাড়সহ মুরগির মাংস (বড় টুকরা করা) ২ কেজি, দুধ ২ কাপ, আদাবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, কাঁচা মরিচবাটা ১ টেবিল-চামচ, কাঁচা মরিচ (আস্ত) ৫-৬টি, পেঁয়াজ কুচি ১ কাপ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ১ কাপ, টক দই ৪ টেবিল-চামচ।

পোলাও
পোলাওয়ের চাল ৫০০ গ্রাম, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, গুঁড়া দুধ ১ কাপ, কিশমিশ ও বাদামের কুচি ১ টেবিল-চামচ, আলুবোখারা ৭-৮টি, ঘি ১ কাপ, লবণ স্বাদমতো, মাওয়া (গুঁড়া করা) আধা কাপ।

প্রণালী
মাংস ধুয়ে দই ও বাটা মসলা মেখে এক ঘণ্টা মেরিনেট করে রাখতে হবে। সসপ্যানে তেল দিয়ে পেঁয়াজের কুচি একটু ভেজে মাখানো মাংস দিয়ে ভালো করে কষিয়ে সেদ্ধ করতে হবে এবং অন্য একটি পাত্রে তুলে রাখতে হবে।

চাল ধুয়ে পানি ঝরাতে হবে। মাংস রান্না করার সসপ্যানে পানি দিয়ে তাতে গুঁড়া দুধ, গরম মসলা ও চাল দিয়ে নাড়তে হবে, যেন সব দিকের চাল সমান তাপ পায়। চাল ফুটে উঠলে কিশমিশ, বাদাম কুচি, আলুবোখারা, লবণ, পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে দমে রাখতে হবে। ১০ মিনিট পর ঢাকনা খুলে রান্না করা মাংস সাজিয়ে নিচ থেকে কিছু পোলাও ও মাওয়া দিয়ে ঢেকে আরও ১৫ মিনিট দমে রাখতে হবে।

সবশেষে সার্ভিং ডিশে সাজিয়ে পরিবেশন করুন মজাদার মোরগ পোলাও।

https://channelkhulna.tv/

লাইফস্টাইল আরও সংবাদ

ত্বকের বলিরেখা কমাতে উপকারী যেসব তেল

ত্বক তৈলাক্ত, শুষ্ক না স্পর্শকাতর? ঘরে বসেই পরীক্ষা করুন

ঘরের ধুলাবালি থেকে অ্যালার্জি ? সতর্ক থাকবেন যেভাবে

সামনে বিয়ে? ত্বকের যত্নে যে ভুলগুলো করবেন না

অ্যালোভেরা জেল সরাসরি ত্বকে লাগানো কি ঠিক?

কাজে বেরোনোর সময় শিশুর কান্নাকাটি শুরু? মেনে চলুন কিছু কৌশল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।