সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
হাত-পা বেঁধে রিপনকে কুপিয়ে হত্যা করে ভাই-ভাবি | চ্যানেল খুলনা

হাত-পা বেঁধে রিপনকে কুপিয়ে হত্যা করে ভাই-ভাবি

ঝিনাইদহের শৈলকূপায় কৃষক রিপন হত্যার দায় স্বীকার করেছেন নিহতের মেজো ভাইয়ের স্ত্রী ফরিদা। বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি। সেখানে তিনি বলেন, রিপনকে হাত-পা বেঁধে দা দিয়ে কুপিয়ে তিনি ও তার স্বামী হত্যা করেন।

ওই জবানবন্দিতে হত্যার বিস্তারিত বর্ণনা করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ওসি জাহাঙ্গীর আলম।

ওসি জানান, রিপন উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের চররূপদহ গ্রামের মৃত আব্দুল বারিক বিশ্বাসের ছেলে। বুধবার বাড়ির পাশের একটি ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের শ্যালক উপজেলা যুবলীগের সেক্রেটারি বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।

৯ ডিসেম্বর রাত সাড়ে ৮টা থেকে নিখোঁজ ছিলেন রিপন। ঘটনার দিন বাড়ির পাশের মাঠে ধান পাহারা দিতে যান তিনি। এ হত্যার ঘটনায় সন্দেহজনকভাবে নিহতের মেজো ভাইয়ের স্ত্রী ফরিদাকে আটক করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আদালতে হাজির করা হলে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে স্বামী-স্ত্রী মিলে রিপনকে হত্যা করেছে বলে স্বীকার করেন ফরিদা।

ওসি আরও জানিয়েছেন, রিপনকে প্রথমে হাত-পা বেঁধে দা দিয়ে কুপিয়ে হত্যার পর চাদর দিয়ে মুড়িয়ে লাশ বাড়ি পাশের ডোবাতে মাটিচাপা দেয় ঘাতকরা। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত মেজো ভাইকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে। ইতোমধ্যে হত্যার সময় ব্যবহার করা দা উদ্ধার করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।