সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মহান বিজয় দিবসে কেইউজে’র আলোচনা সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মহান বিজয় দিবসে কেইউজে’র আলোচনা সভা অনুষ্ঠিত

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)। দিবসটির তাৎপর্য তুলে ধরে গত বুধবার সকাল সাড়ে ১০টায় ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও বিএফইউজে’র নির্বাহী সদস্য মো. সাঈয়েদুজ্জামান সম্রাট।
এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউনিয়নের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, এস এম জাহিদ হোসেন, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, মোজাম্মেল হক হাওলাদার, মো. শাহ আলম, বিএফইউজে’র নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা, বর্তমান সহ-সভাপতি মহেন্দ্রনাথ সেন, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আল মাহমুদ প্রিন্স, সদস্য আসাদুজ্জামান খান রিয়াজ, সোহেল মাহমুদ, দিলীপ বর্মণ ও শরিফুল ইসলাম বনি।
আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এ কে হিরু, শেখ আবু হাসান, মল্লিক সুধাংশু, ইউনিয়নের সহ-সভাপতি মো. হুমায়ুন কবীর, রাশিদুল আহসান বাবলু, সুনীল দাস, মিলন হোসেন, বাপ্পী খান, সাগর সরকার, মেহেদী হাসান পলাশ, এস এম বাহাউদ্দিন, তৌহিদুল ইসলাম তুহিন, হাসানুর রহমান তানজির-সহ কর্মরত সাংবাদিকবৃন্দ।
সভার শুরুতে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে দিবসের শুরুতে গল্লামারি বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নেতৃবৃন্দ।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

এমইউজের সাধারণ সভা আগামী ২৫ জুলাই

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হলেন নিউজ টোয়েন্টিফোরের উম্মে মারুফা

খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।