সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোড়েলগঞ্জে বিজয় দিবসে আওয়ামীলীগের বিজয় র‌্যালী স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে বিজয় দিবসে আওয়ামীলীগের বিজয় র‌্যালী স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবস উপলক্ষে বাগেরহাটের মোড়েলগঞ্জে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার বেলা ১০টায় দলের নেতাকর্মীরা বর্ণাঢ্য বিজয় মিছিল শেষে স্মৃতিস্তম্ভে মাল্যদান করেন। আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, উপজেলা সভাপিত ও স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন বিজয় মিছিলে নেতৃত্ব দেন।
উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার, উপজেলা সাধারণ সম্পদক এম এমদাদুল হক, পৌর সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ, যুবলীগ আহবায়ক মোজাম্মেল হক, যুগ্ম আহবায়ক তাজিনুর রহমান পলাশ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিকলীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলে অংশ গ্রহন করেন।
পরে আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন, আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার, আব্দুর রহিম বাচ্চু, মাহমুদ আলী, জাহাঙ্গীর আলম বাদশা, শফিকুর রহমান লাল, শাহাজাহান আলী খান, মাষ্টার আবুল খায়ের, মোরশেদা আক্তার, রিপন দাস, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, শ্রমীক লীগ নেতা আলমগীর হোসেন বাদশা প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।