সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের দেশে থাকার অধিকার নেই: ছাত্রলীগ | চ্যানেল খুলনা

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের দেশে থাকার অধিকার নেই: ছাত্রলীগ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চান্দগাঁও থানা ছাত্রলীগ। শনিবার (১২ ডিসেম্বর) এ বিক্ষোভ মিছিল করে তারা।

থানা ছাত্রলীগ সভাপতি মো. নুরুন নবী সাহেদের সভাপতিত্বে মিছিলটি চান্দগাঁও থানা থেকে শুরু হয়ে বহদ্দারহাট মোড়ে এসে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত সমাবেশে নুরুন নবী সাহেদ বলেন, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর প্রশ্নে কোনো আপোষ নয়। যারা এই মহান নেতার ভাস্কর্য ভাঙচুর করেছে তাদের এদেশে থাকার অধিকার নেই। বঙ্গবন্ধুর সম্মান রক্ষা করতে প্রয়োজনে প্রতিটি ছাত্রলীগ কর্মী বুক পেতে দেবে, পাহারা দেবে।

বক্তব্য দেন চান্দগাঁও থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক শহীদুল আলম শহীদ। উপস্থিত ছিলেন থানা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, নুর মোহাম্মাদ চানু, সাখাওয়াত হোসেন অভি, সাজ্জাদ আলম, সাগার দাশ, মো. মাসুম জুনাইদ হোসেন, মিনহাজ উদ্দিন জোমন প্রমুখ।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার

শিক্ষানুরাগী সৈয়দা রাহেলা বেগমের মৃত্যুবার্ষিকী কাল

কুষ্টিয়ায় পীর হত্যায় নেতাকর্মীদের আসামি করাকে ‘ষড়যন্ত্র’ বলছে জামায়াত

জুরাছড়িতে নৌকাডুবি, নারী-শিশুসহ ১১ জনকে উদ্ধার করল সেনাবাহিনী

জ্বালানি তেল মজুত করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

ব্যবসায়ীর বাড়ি থেকে সাড়ে ৫ হাজার লিটার তেল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।