সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
হানিমুনে কাশ্মীরে তুষারপাতে মাতোয়ারা সানা খান | চ্যানেল খুলনা

হানিমুনে কাশ্মীরে তুষারপাতে মাতোয়ারা সানা খান

সম্প্রতি অভিনয়কে বিদায় জানিয়ে ধর্মের পথে মনোযোগ দেওয়া সানা খান হানিমুনে গিয়ে একের পর এক ছবি পোস্ট করেই চলেছেন। বলিউড ছেড়ে মুফতিকে বিয়ে করা সানার ছবি পোস্ট নিয়ে সমালোচনায় ভাসছে নেট দুনিয়া।তবে সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই সানার।

সবশেষ কাশ্মীরের গুলমার্গে তুষারপাত উপভোগের ছবি পোস্ট করেছেন সানা। সঙ্গে স্বামী মুফতি আনাস সাঈদ। যেখানে দেখা যাচ্ছে তুষারপাতের মধ্যে বেশ রোম্যান্টিক ভঙ্গিতে দুজন।

মাথায় হিজাব ও হলুদ জ্যাকেটে সানাকে বেশ স্ট্যাইলিশ লাগছে ছবিগুলোতে। সাঈদকেও দেখা গেছে ভিন্ন পোশাকে।

এর আগেও হানিমুনে কাশ্মীরযাত্রাসহ সেখানকার বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

গত ২০ নভেম্বর গুজরাটের সুরাটের মুফতি আনাসকে বিয়ে করেন সানা খান। বিয়ের দুদিন পর তার স্বামীকে সবার সামনে পরিচয় করিয়ে দেন। এর পর থেকে শুরু হয় নানান আলোচনা-সমালোচনা।

এর আগে সৃষ্টিকর্তার ইশারায় নিজেকে মানবতার সেবায় নিয়োজিত করতে শোবিজকে বিদায় জানানোর ঘোষণা দেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

ঢাকায় স্থগিত হওয়া অনুপম রায়ের কনসার্ট হবে ১ আগস্ট

স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী

প্রথম দিনেই প্রায় ৫০০ কোটি আয় ‘দ্য ওডিসি’র

আবারও বিয়ে করছেন পরী, ঠেকাতে পারলেন না হ্যারি কেইন!

আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান ফারিণের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।