সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে কিশোরী নাতনীকে যৌনহয়রানির অভিযোগে নানা আটক | চ্যানেল খুলনা

রামপালে কিশোরী নাতনীকে যৌনহয়রানির অভিযোগে নানা আটক

রামপাল প্রতিনিধি :: রামপালে নানার বিরুদ্ধে কিশোরী নাতনী (১৩) কে যৌন হয়রানি চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ তাৎক্ষনিকভাবে আসামি লম্পট ফজিলত খাঁ (৬০) কে গ্রেফতার করেছে। এ ঘটনায় কিশোরীর নানী বুধবার রাতে বাদী হয়ে রামপাল থানায় একটি যৌন হয়রানির চেষ্টার অভিযোগে মামলা করেছেন। জানাগেছে, উপজেলার কাশিপুর গ্রামের জনৈক ব্যাক্তির কিশোরী কন্যা চিত্রা গ্রামে তার নানা বাড়িতে থেকে চিত্রা প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে আসছিল। ঘটনার দিন গত ইং ০৩-১২-২০২০ তারিখ দুপুর অনুমান ২ টার সময় বাড়ি থেকে ১০ টাকার একটি নোট নিয়ে খাবার কিনতে স্কুলের পাশে ফজিলত খার মুদি দোকানে যায়। এ সময় ফাঁকা পেয়ে দোকানের পাশে ফাকা জায়গায় নিয়ে ওই কিশোরীকে যৌন হয়রানির চেষ্টা করেন লম্পট ফজিলত খাঁ। এ ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় একটি প্রভাবশালী মহল অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে রামপাল থানার ওসি মোঃ মনজুরুল আলমের কাছে জানতে চাইলে তিনি মামলা দায়ের ও আসামি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।