সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলায় জয়িতা সম্মাননা ও ক্রেস্ট পেলেন ৫ নারী | চ্যানেল খুলনা

মোংলায় জয়িতা সম্মাননা ও ক্রেস্ট পেলেন ৫ নারী

মোংলা প্রতিনিধি :: মোংলায় আন্র্Íজাতিক নারী নিযার্তন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস’২০ উদযাপন উপলক্ষে উপজেলা পযার্য়ে নিবার্চিত শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা দেয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন (জীবনের জন্য প্রকল্প) ও চালনা বন্দর মহিলা সমিতির সহযোগীতায় বুধবার সকালে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার কমলেশ মজুমদার। এ সময় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে ঝণার্ আক্তার, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে অবদান রাখায় ডা: মৌসুমী আফরোজা মৌ, সফল জননী কদবানু বেগম, নিযার্তনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন গড়ায় সাবিনা খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় শিপ্রা হালদারের হাতে জয়িতা সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি কমলেশ মজুমদার। অনুষ্ঠানে বক্তৃতা রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, উপজেলা কৃষি অফিসার অনিমেষ বালা, মহিলা বিষয়ক কর্মকতার্ ইশরৎ জাহান, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নাজরিনা বেগম, মিঠাখালী ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র রায়, সাংবাদিক আবু হোসাইন সুমন, এনজিও কর্মকতার্ আনিদ্য সুলতানাসহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোংলা সরকারী কলেজের প্রভাষক এস,এম মাহবুবুর রহমান।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।