সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কাউখালী উপজেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ | চ্যানেল খুলনা

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কাউখালী উপজেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কাউখালী প্রতিনিধি: বিজয়ের মাসে স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক, উগ্র মৌলবাদী গোষ্ঠী কর্তৃক কুষ্টিয়ায় রাতের আধারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামীলীগ। আজ রবিবার বিকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজার সমাবেশে কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস শহীদের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মৃদুল আহম্মেদ সুমনের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, রাতের আধারে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য অবমাননার সাথে যারাই জড়িত থাকুক না কেনো তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়। বিক্ষোভ মিছিলে আওয়ামীলীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।