সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত | চ্যানেল খুলনা

পাইকগাছায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত

বিশ্বব্যাপী মরণব্যাধি করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ওয়েভ মোকাবেলার প্রস্তুতি হিসেবে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে কঠোর অবস্থানে খুলনা জেলা প্রশাসন।জেলা প্রশাসনের নির্দেশনায়  বৃহস্পতিবার সকালে পাইকগাছা উপজেলায় একযোগে মোবাইল কোর্টে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয় ।পাইকগাছা উপজেলা সদরে বিভিন্ন বাজার ও অলিগলিতে সাঁড়াশি মোবাইল কোর্ট পরিচালনা করেন প্রশাসনের দুই তরুণ নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ আরাফাতুল আলম পৃথক পৃথক ভাবে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে শতাধিক দরিদ্র্য মাস্কবিহীন মানুষকে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়। মাস্ক সাথে না থাকায় এবং যথাযথভাবে মাস্ক পরিধান না করায় জরিমানা সহ কয়েকজন কে আটক করা হয় ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক এসব জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন ।পেশকার দীপঙ্কর প্রসাদ এএসআই রোকনুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স,উপজেলাসমূহে সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যগণ। উপজেলা নির্বাহি অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী জানান ।স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।