সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে কৃষকদের মাঝে ধান বীজ বিতরণ | চ্যানেল খুলনা

মোল্লাহাটে কৃষকদের মাঝে ধান বীজ বিতরণ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ মোল্লাহাটে উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২০-২১ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আয়োতায় নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/কৃষণীদের মাঝে বিনা মুল্যে হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে। বুধবার ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীনের সভাপতিত্বে এ ধান বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আ.লীগের সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি মোঃ সেলিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কপিল বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান , উপ সহকারী-কৃষি কর্মকর্তা সাইফুর রহমান প্রমূখ। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসান জানান উপজেলার ৭ টি ইউনিয়নের মোট ২২ শত কৃষক/কৃষণী প্রণোদনা কর্মসূচীর আয়োতায় এ বোরো ধান বীজ পাবেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।