সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ইউনিয়ন পরিষদ অপারেশন এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট শীর্ষক কর্মশালার সমাপনী | চ্যানেল খুলনা

ইউনিয়ন পরিষদ অপারেশন এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট শীর্ষক কর্মশালার সমাপনী

খুলনা জেলা প্রশাসনের ‘কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি)’ প্রকল্পের আওতায় হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের দুই দিনব্যাপী ইউনিয়ন পরিষদ অপারেশন এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। খুলনার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মিলনায়তনে  আজ (রবিবার) বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন ইউনিয়ন পরিষদে কর্মরত নবীন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের উদ্দেশ্যে বলেন, পেশাগত দক্ষতা অর্জনে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। তৃণমূল পর্যায়ে জনসেবাকে মানুষের কাছে পৌঁছে দিতে নতুন যোগদানকৃত  কর্মচারীদের তিনি সংকল্প নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
ইএএলজি প্রকল্পের আর্থিক ও কারিগরি সহযোগিতায় খুলনা জেলার প্রকল্পভূক্ত ৩০টি ইউনিয়ন পরিষদের  হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনা জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন। অনুুষ্ঠানটি সঞ্চালনা করেন ইএএলজি প্রকল্পের জেলা সমন্বয়ক মোঃ ইকবাল হাসান।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।