সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছায় জীবন বিমা কর্পোরেশনের ম্যানেজার ক্রীড়া অনুরাগী নূর-আলী গাজীর দাফন সম্পন্ন | চ্যানেল খুলনা

পাইকগাছায় জীবন বিমা কর্পোরেশনের ম্যানেজার ক্রীড়া অনুরাগী নূর-আলী গাজীর দাফন সম্পন্ন

পাইকগাছার সাবেক জীবন বিমা কর্পোরেশন এর ম্যানেজার, ক্রীড়া ও শিক্ষা অনুরাগী, নূর-আলী গাজীর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার জুম্মা নামাজ বাদ গোপালপুর বান্দিকাটি ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে মরহুমের দাফন কাজ শেষ হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর মোঃ ইদ্রিস গাজি, বর্তমান কাউন্সিলর আলাউদ্দিন গাজি, মোঃ আব্দুস সালাম, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সাংবাদিক এস,এম আলাউদ্দীন সোহাগ,এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, আকবার হোসেন, জামাতা প্রিঞ্জ মাহামুদ,সাবেক ছাত্র নেতা আশরাফুল ইসলাম রাবু,বজলুর রহমান সহ মসজিদের সকল মুসুল্লীগন। জানাজা নামাজ পরিচালনা করেন হাফেজ মোঃ রকিবুজ্জামান। উল্লেখ্য সাবেক জীবন বিমা কর্পরেশন এর ম্যানেজার, ক্রীড়া ও শিক্ষা অনুরাগী, নূর-আলী গাজী শুক্রবার সকালে ডায়াবেটিস জনিত কারণে নিজ বাড়িতে আকস্মিক মৃত্যু বরণ করেন। তিনি জীবিত কালে স্ত্রি, পুত্র ও কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনার চার উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

খুলনায় সাব-রেজিস্ট্রারকে অস্ত্র ঠেকিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, আধাঘণ্টা পর ফিরলেন

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

সেনহাটি ইউপি চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী সাদ্দামের প্রচেষ্টায় চক্ষু চিকিৎসা ক্যাম্প

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকবে খুলনা মেট্রোপলিটন পুলিশ

রূপসায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৮ দোকান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।