সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাটের মোল্লাহাটে ৫ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে ধর্ষক সুজন আটক | চ্যানেল খুলনা

বাগেরহাটের মোল্লাহাটে ৫ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে ধর্ষক সুজন আটক

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে ৫ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করেছে কাঠমিস্তি সুজন হাওলাদার(২৫)। বুধবার রাত ৭ টার দিকে মোল্লাহাট উপজেলার নতুন ঘোষগাতী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসী ধর্ষক সুজন হাওলাদার(২৫) কে আটক করে মোল্লাহাট থানায় সোপার্দ করেন। ধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রীর বাবা বাদী হয়ে রাতেই মোল্লাহাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। ধর্ষক কাঠ মিস্তি সুজন হাওলাদার (২৫) উপজেলার নতুন ঘোষগাতী গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান মেয়ের মা ১১ মাস আগে আগুনে দগ্ধ হয়ে মারা গেছে , বাবা বাড়িতে না থাকায় সেই ফাঁকে খাবারের প্রলবন দেখিয়ে পাশ্ববর্তী একটি বাড়িতে ডেকে নিয়ে সুজন হাওলাদার মেয়েটিকে ধর্ষণ করে। মেয়েটির ডাক চিৎকারে আমরা এসে তাকে উদ্ধার করি এবং ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ করি। আমরা এ ঘটনায় ধর্ষক সুজন হাওলাদারের দ্রুত দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানাই।
মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবীর জানান-ধর্ষণের শিকার ৫ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীর বাবা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন এবং ধর্ষক সুজন হাওলাদারকে আটক করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।