সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় শেখ রাসেল অনুর্ধ-১৫ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মাগুরায় শেখ রাসেল অনুর্ধ-১৫ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি: শেখ রাসেল অনুর্ধ-১৫ ফুটবল ফাইনাল ম্যাচে ডহর সিংড়া ফুটবল একাদশকে পরাজিত করে গাবতলা ফুটবল একাডেমী ৩-২ গোলে বিজয়ী হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন।
সোনালী অতীত ক্লাবের আয়োজনে আজ বিকালে জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলম এ খেলার উদ্ভোধন করেন। ঐতিহাসিক নোমানী ময়দানে তুমুল উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় গাবতলা ফুটবল একাদশের পক্ষে গোল করেন মামুন, মমিন ও জুবায়ের এবং ডহর সিংড়া দলের পক্ষে গোল করেন আরাফাত ও অন্তর। গাবতলা একাদশের সিফাত ম্যান অবদা ম্যাচ নির্বাচিত হয়। শ্রেষ্ঠ গোলদাতা হিসাবে উভয় দলের সিফাত ও আরাফাতের নাম ঘোষনা করা হয়। সেরা দর্শকের পুরস্কার গ্রহন করেন বিশ্ব সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল। এ সময় উপস্থিত ছিলেন সোনালী অতীত ক্লাবের সভাপতি কামরুজ্জামান চাঁদ, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদের চেয়ারম্যান পুঙ্কজ কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, উপজেলা চেয়ারম্যান আবু নাসের বাবলু, সাবেক ফুটবলার বারিক আনজাম বার্কি প্রমুখ।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর এর পৃষ্টপোশকতায় গত ৩ নভেম্বর জেলার ১৬ টি দলের অংশ গ্রহনে এ টুর্নামেন্ট শুরু হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।